ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯.৮৩ শতাংশ। এদিকে ফু-ওয়াং ফুডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.০৯ শতাংশ বেড়ে দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে এবং এস.এস. স্টিলের শেয়ার দর ৮.৪৩ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে।
এছাড়া দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, কে অ্যান্ড কিউ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, পদ্মা অয়েল, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং মিডল্যান্ড ব্যাংক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments