ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ৯ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। কোম্পানিটি সর্বশেষ ৯৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭ হাজার ৪৭৬ বারে ৩৬ লাখ ৯৫ হাজার ৭৪৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৪৭ লাখ টাকা।
এদিকে এমারেল্ড অয়েল গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৬ টাকা ৬০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এবং আইসিবি ইম্পোলয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ প্রতিষ্ঠানটির ইউনিট দর ৭০ পয়সা বা ৯.৭২ শতাংশ বেড়েছে।
এদিন গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments