ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সাপ্তাহের প্রথম কার্যদিবস ০৪ আগস্ট, ২০২৪ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে ব্যাপক কমেছে আজকের শেয়ারের দর ও লেনদেনের পরিমান। এদিন ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ৬টির। আজ টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে চার কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষস্থানে থাকা চার কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের শেয়ার দর। কোম্পানিটির শেয়ারের দর আজ ৫১ টাকা ৬০ পয়সা বা ২.০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোম্পানিটির শেয়ারের গতকালের সমাপনী মূল্য ছিল ২ হাজার ৫৩২ টাকা ৩০ পয়সা, আজ শেয়ারটির লেনদেন দর শুরু হয় ২ হাজার ৪৬১ টাকায়। শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২ হাজার ৫৮৩ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির ৪৩৬ বার হাতবদলের মাধ্যমে ১ লাখ ৯৫ হাজার ৩৩৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৪৮ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা।
এছাড়া আজ বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের দর ৭০ পয়সা বা ১.৯১ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে ও রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ারের দর ১.২৭ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দর বেড়েছে ০.৪৬ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
































Recent Comments