বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাদাপট পাকিস্তানের, প্রথম টেস্টে হারের মুখে বাংলাদেশ
spot_img
spot_img

দাপট পাকিস্তানের, প্রথম টেস্টে হারের মুখে বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের মুখে বাংলাদেশ। পঞ্চম দিন জিততে পাকিস্তানের দরকার ৯৩ রান। হাতে দশটি উইকেটই রয়েছে। ২০২ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান বিনা উইকেটে ১০৯ রান তুলেছে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়েছিল বাংলাদেশ। দিনের শেষে ৩৯ রানে হারিয়েছিল ৪ উইকেট। সোমবার লিটন দাসের (৫৯) অর্ধশতরান এবং ইয়াসির আলির ৩৬ রানের সৌজন্যে ১৫৭ রান তোলে তারা। শেষের দিকে কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি। শাহিন আফ্রিদি ৫ উইকেট নেন। তিনটি উইকেট নেন সাজিদ খান।

জবাবে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত পাকিস্তান ব্যাটারদের বিপদে ফেলতে পারেনি বাংলাদেশ। দুই ওপেনারই জুটিতে শতরান পার করে দিয়েছেন। আবিদ আলি ৫৬ রানে এবং আবদুল্লা শফিক ৫৩ রানে ব্যাট করছেন। পঞ্চম দিনে বিরাট কোনও অঘটন ছাড়া বাংলাদেশের পক্ষে এই টেস্টে জেতা কার্যত অসম্ভব।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments