বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যদাম কমলো সয়াবিন তেলের
spot_img
spot_img

দাম কমলো সয়াবিন তেলের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ রবিবার, ২৬ জুন  সয়াবিন তেলের দাম কমানোর  ঘোষণা দিয়েছে ভোজ্যতেল ব্যবসায়ীরা।সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত কমেছে। ফলে নতুন তেলের দাম হবে লিটারে ১৯৯ টাকা।   সোমবার থেকেই এ দাম কার্যকর হবে।

আজ বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদে জানানো হয়, আগামীকাল সোমবার থেকে প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৮০ টাকা দরে। আর বোতলজাত প্রতি লিটার তেল বিক্রি হবে ১৯৯ টাকায়।

রবিবার ২৬ জুন সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ববাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্ট্রিয়াল কনফারেন্স উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তপন কান্তি জানান, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমে গেছে। এ তেলটা আমাদের আসে প্যারাগুয়ে, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। সেখান থেকে তেল আসতে কমপক্ষে ৪৫ থেকে ৬০ দিন লেগে যায়।

উল্লেখ্য,  আন্তর্জাতিক বাজারে দাম কমায় আগামী দু-একদিনের মধ্যে দেশের বাজারেও ভোজ্যতেলের দাম কমতে পারে বলে জানিয়েছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।এছাড়া প্রতি পাঁচ লিটার সয়াবিন তেল বিক্রি হবে ৯৮০ টাকায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments