ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে । সেইসাথে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ।
এদিন বেলা ১১.০০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪২৪ কোটি ৬১ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৭.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৫৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৩৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৯২ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। এই সময়ে সিএসইতে ১১ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments