ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ-ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশন বৈঠকে যোগ দিতে দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।আজ দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা যায়।

পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরের বিষয়ে বলেন, দিল্লিতে জেসিসি বৈঠকে দুই দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সেখানে জ্বালানি নিরাপত্তা ইস্যুতে আমরা এবার জোর দিচ্ছি। জেসিসি বৈঠকের আগে যৌথ নদী কমিশনের বৈঠক না হলেও পানি বণ্টন ইস্যুতে আলোচনা হবে।
জেসিসি বৈঠকে দু’দেশের মধ্যে যোগাযোগ, পানি, কানেকটিভিটি, নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্যসহ সব বিষয় আলোচনা হবে। শনিবার দিল্লিতে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন।
উল্লেখ্য, রোববার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে মিলিত হবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments