রবিবার, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনদিশা পাটানিকে নিয়ে ফিরছেন ইমরান হাশমি
spot_img
spot_img

দিশা পাটানিকে নিয়ে ফিরছেন ইমরান হাশমি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের কাল্ট সিনেমার কথা উঠলেই যে কয়েকটি ছবির নাম অনিবার্যভাবে আসে, তারমধ্যে অন্যতম ‘আওয়ারাপন’। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত মোহিত সুরি পরিচালিত এই গ্যাংস্টার-ঘরানার ট্র্যাজিক প্রেমের গল্পটি মুক্তির সময় বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে না পারলেও সময়ের সঙ্গে এটি দর্শকদের কাছে কাল্ট মর্যাদা অর্জন করে। বিশেষ করে ছবির গল্প, ইমরান হাশমির অভিনয় এবং হৃদয়স্পর্শী গান আজও সিনেমাপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়।

প্রায় ১৯ বছর পর সেই ছবির সিকুয়েল ‘আওয়ারাপন ২’ নিয়ে ফিরছেন প্রযোজক মুকেশ ভাট। তবে এবার পরিচালকের আসনে নেই মোহিত সুরি। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন নীতিন কাক্কর। ছবির প্রধান চরিত্রে আবারও থাকছেন ইমরান হাশমি। তাঁর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন দিশা পাটানি। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে শাবানা আজমিকে।

সিনেমাটির টিজার আজ (রোববার) প্রকাশ পাচ্ছে। এটি দিয়েই শুরু হচ্ছে ছবির প্রচারণা। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির আগে টানা এক মাসব্যাপী চলবে ‘আওয়ারাপন ২’-এর প্রচার কার্যক্রম।

প্রথমে চলতি বছরের এপ্রিলেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। বলিউডের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, ‘ধুরন্ধর’ ও ‘টক্সিক’এর মতো বড় বাজেটের ছবির সঙ্গে বক্স অফিস সংঘর্ষ এড়াতেই মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

‘আওয়ারাপন’ মানেই দর্শকদের কাছে তার কালজয়ী গান। তাই সিকুয়েলেও সংগীতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা। নতুন রোমান্টিক গানের পাশাপাশি প্রথম ছবির জনপ্রিয় ‘তো ফির আও’ এবং ‘তেরা মেরা রিস্তা’র নতুন সংস্করণও রাখা হতে পারে বলে জানা গেছে।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকি। বলিউড বিশ্লেষকদের মতে, ছবিটি ইমরান হাশমির ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। একই সঙ্গে দিশা পাটানির জন্যও এটি একটি বড় পরীক্ষা। কাল্ট একটি ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments