
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৭৯ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩.২৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১০.৯২ টাকা।
এদিকে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১০.৮৪ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৪.১৭ টাকা।
এবং কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৭.২৬ টাকা।গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬৮.৬৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments