বুধবার, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাদীর্ঘদিনের সঙ্গী জর্জিনাকে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
spot_img
spot_img

দীর্ঘদিনের সঙ্গী জর্জিনাকে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের আংটি পরা একটি ছবি প্রকাশ করেন।

এর আগে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের খবরটি নিশ্চিত করেন।

প্রায় এক দশক ধরে রোনালদো ও জর্জিনা একসঙ্গে বসবাস করছেন। এই সময়ের মধ্যে তারা একটি পরিবার গড়ে তুলেছেন এবং জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোও একসঙ্গে উদযাপন করেছেন।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়ার পর নতুন করে জল্পনা শুরু হয়। যদিও রোনালদো এর আগে একাধিকবার বলেছিলেন, দুজনই যখন মনে করবেন সঠিক সময় এসেছে, তখনই বিয়ের সিদ্ধান্ত নেবেন।

ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো একবার জানিয়েছিলেন, জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটি ছিল খুবই সাধারণ। কোনো বিলাসবহুল ভ্রমণ বা জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই গভীর রাতে হঠাৎ করেই তিনি প্রস্তাব দেন।

রোনালদোর ভাষ্য অনুযায়ী, এক বন্ধুর কাছ থেকে আংটি পাওয়ার পর তিনি আর অপেক্ষা করতে চাননি। সঙ্গে সঙ্গে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। সেই সময় তাদের দুই সন্তান ঘরে ঢুকে পড়ে এবং অনাকাঙ্ক্ষিতভাবেই জীবনের বিশেষ সেই মুহূর্তের সাক্ষী হয়ে যায়।

দীর্ঘ সম্পর্ক, অসংখ্য গুঞ্জন এবং অপেক্ষার পর অবশেষে জর্জিনা রদ্রিগেজকে আনুষ্ঠানিকভাবে জীবনসঙ্গী হিসেবে বরণ করে নিলেন ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments