বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণদীর্ঘদিন পর পুঁজিবাজারে হালকা গতি
spot_img

দীর্ঘদিন পর পুঁজিবাজারে হালকা গতি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে থমকে ছিল পুঁজিবাজার। তবে আজ লেনদেনের পূর্ণ সময় চালু হওয়াতে বাজারে কিছুটা গতি দেখা গেছে। এতোদিন দর বৃদ্ধির কোম্পানির সংখ্যা ছিল নামেমাত্র আজ তা ১০০ পার করেছে। তাই বাজার নিয়ে কিছুটা স্বস্তিতে রয়েছেন বিনিয়োগকারীরা।

জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ৮ জুলাই সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৫৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।

দিনভর লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, দর কমেছে ২৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২১৮টির।

সোমবার ডিএসইতে ২৩১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯২ কোটি ৪৯ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ১৩৮ কোটি ৫৬ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৬০ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ১৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৬৩টির দর বেড়েছে, কমেছে ১৩টির। আর ৮৭টির দর অপরিবর্তিত রয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./মু

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments