ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দুই কার্যদিবস পর আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে এসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানে ফিরেছে। এছাড়া সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২২ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৬ শতাংশ বা ৬২.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১২.১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৫.৯৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩২.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৮টির। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ২৭ লাখ ৯৩ হাজার ৭৬৬টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ৫১৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৯৩ কোটি ১৭ লাখ ৫ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৬ শতাংশ বা ৮৪.৯১ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩৪৯.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.১৯ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ২২৬.৪৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৯.৩১ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টির। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ২৭৩টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ৫১৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬১৫ কোটি ৯৭ লাখ ৫২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৭ কোটি ১৯ লাখ ৫৩ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.২৩ শতাংশ বা ১৯১.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬৭৭.৮৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.২৩ শতাংশ বা ১১৫.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৪৫৮.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ৪০৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম




























Recent Comments