ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩১ আগস্ট, বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ইউনিয়ন ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং ডব্লিউএএসও ক্রেডিট রেটিং কোম্পানি বাংলাদেশ লিমিটেড (ডব্লিউসিআরসিএল) দীর্ঘ মেয়াদে ‘এএ২’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে। ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘ মেয়াদে ‘এএএ’ রেটিং করেছে। ৩১ ডিসেম্বর, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments