ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং এনভয় টেক্সটাইলস লিমিটেড।
আইপিডিসি ফাইন্যান্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘ মেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং করেছে। ৩১ ডিসেম্বর, ২০২১ সালের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
এনভয় টেক্সটাইলস: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘ মেয়াদে ‘এএ১’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে। ৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments