ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৬ মার্চ, বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানি দুইটির মধ্যে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড দীর্ঘমেয়াদী ‘এএ২’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখ নিরীক্ষিত এবং ৩০ সেপ্টম্বর, ২০২২ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এছাড়াও ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। কোম্পানিটির ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments