বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
spot_img
spot_img

দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড এবং আমান কটনের সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, গ্লোবাল হেভিকেমিক্যালকে দীর্ঘমেয়াদে “BBB+” এবং স্বল্পমেয়াদে “ST-3” রেটিং দেওয়া হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির আউটলুক “Negative” নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়।

অন্যদিকে, আমান কটনকে দীর্ঘমেয়াদে “BBB” এবং স্বল্পমেয়াদে “ST-3” রেটিং দিয়েছে প্রতিষ্ঠানটি। কোম্পানিটির আউটলুক “Stable” রাখা হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য পর্যালোচনার ভিত্তিতে এ রেটিং ঘোষণা করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments