ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি) এবং পূবালী ব্যাংক পিএলসি’র সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (ক্রিসল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এনটিসিকে দীর্ঘমেয়াদে ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৫ রেটিং প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির জন্য ‘স্ট্যাবল’ বা স্থিতিশীল আউটলুক বহাল রাখা হয়েছে।
এনটিসির এই রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।
অন্যদিকে, পূবালী ব্যাংক পিএলসি দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং অর্জন করেছে। ব্যাংকটির ক্ষেত্রেও ‘স্ট্যাবল’ বা স্থিতিশীল আউটলুক প্রদান করেছে ক্রিসল।
পূর্ণাঙ্গ মূল্যায়নের অংশ হিসেবে পূবালী ব্যাংকের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত সংশ্লিষ্ট অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করা হয়েছে।
সর্বশেষ এই রেটিংয়ের মাধ্যমে পূবালী ব্যাংক তার শক্তিশালী আর্থিক সক্ষমতার স্বীকৃতি পেয়েছে, অন্যদিকে এনটিসি বিদ্যমান আর্থিক অবস্থান ধরে রেখে স্থিতিশীল রেটিং বজায় রাখতে সক্ষম হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments