বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদুই কোম্পানির ক্রেডিট রেটিং মান সম্পন্ন
spot_img
spot_img

দুই কোম্পানির ক্রেডিট রেটিং মান সম্পন্ন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি আরডি ফুড ও বিবিএস কেব্‌লসের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে দুটি ক্রেডিট রেটিং নির্ণয়কারী প্রতিষ্ঠান। এর মধ্যে আরডি ফুডকে দীর্ঘমেয়াদে ‘এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। অন্যদিকে বিবিএস কেব্‌লসকে দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ ক্রেডিট রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসিআরএল জানিয়েছে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত প্রান্তিক আর্থিক প্রতিবেদন এবং ঋণমান ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে আরডি ফুডের নজরদারি ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির ঋণমানের পূর্বাভাস রাখা হয়েছে ‘স্থিতিশীল’।

অন্যদিকে এনসিআর ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে বিবিএস কেব্‌লসের নজরদারি সত্তা ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’। এর পূর্বাভাস রাখা হয়েছে ‘উন্নয়নশীল’।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments