ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানিদুটি হচ্ছে- জিএসপি ফাইন্যান্স লিমিটেড ও জিপিএইচ ইস্পাত লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জিএসপি ফাইন্যান্স লিমিটেড: ইর্মাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে “এ+”। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে “এসটি-২”। ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত ও অন্যান্য তথ্য বিবরণী অনুযায়ী এই রেটিং করা হয়েছে।
জিপিএইচ ইস্পাত লিমিটেড: আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং) অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানির ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১৪ ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করেছে ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments