
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দু্ই কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড পরিবর্তন করা হয়েছে।কোম্পানি দুটি হলো- আমরা টেকনোলজিস এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরের জন্য আমরা টেকনোলজিস এবং আমরা নেটওয়ার্ক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ করে স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।কিন্তু কোম্পানি দুটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডের পরিবর্তে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ডে অনুমোদন দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments