ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার টেক্সটাইল লিমিটেডের নাম পরিবর্তন করে ‘স্কয়ার টেক্সটাইল পিএলসি’ করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ডিএসই।
এছাড়াও, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নাম পরিবর্তন করে ‘স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’ করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)।
উল্লেখ্য, কোম্পানি দুইটির নামের এই পরিবর্তন আজ ২২ জুন, ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে। এছাড়া অন্যান্য তথ্য (নাম ছাড়া) অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিগুলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments