বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদদুই কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ খুঁজে পায়নি ডিএসই
spot_img
spot_img

দুই কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ খুঁজে পায়নি ডিএসই

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ খুঁজে পায়নি ডিএসই। কোম্পানিগুলোর  অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানি কতৃপক্ষ ডিএসইকে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে: সমতা লেদার এবং বাংলাদেশ সাবমেরিন কেবল।

তথ্যমতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে ৯ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, সমতা লেদারের শেয়ার দর গত ২৬ আগস্ট ছিল ৮৫.৯০ টাকায়। আর ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১২২.৭০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩৬.৮০ টাকা বা ৪৩ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ সাবমেরিন কেবলের শেয়ার দর গত ১ সেপ্টেম্বর ছিল ১৭৮.৯০ টাকায়। আর ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২২১.৭০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪২.৮০ টাকা বা ২৪ শতাংশ বেড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments