ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ার দর সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানি দুটি হচ্ছে- এস এস স্টিল লিমিটেড ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

তথ্যমতে, এস এস স্টিল লিমিটেডের শেয়ার দর ১০ শতাংশ বা ১.৭ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৮.৭০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ১ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৮০১টি শেয়ার ২ হাজার ৫৫৪ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা।
এছাড়া, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ১০ শতাংশ বা ২.৪ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৬.৪০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ১ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫৭৫টি শেয়ার ২ হাজার ৮৬০ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩৩ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments