ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচ্যুয়াল ফান্ড। ফান্ড দুটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের ইউনিটহোল্ডারদের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফান্ড দুটি হচ্ছে- গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ও ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড: ইউনিটহোল্ডারদের জন্য ১২ দশমিক ক্যাশ ডিভিডেন্ড পাবেন। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা ডিভিডেন্ড পাওয়া যাবে।
সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ২ টাকা ১৩ পয়সা।
বাজারমূল্যে ফান্ডের প্রতি ইউনিটের সম্পদ মূল্য ১১ টাকা ৬৯ পয়সা।
লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর।
ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড: ইউনিটহোল্ডারদের জন্য ১২ দশমিক ক্যাশ ডিভিডেন্ড পাবেন। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা ডিভিডেন্ড পাওয়া যাবে।
সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ২ টাকা ১৩ পয়সা।
বাজারমূল্যে ফান্ডের প্রতি ইউনিটের সম্পদ মূল্য ১১ টাকা ৭৯ পয়সা।
লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর।
ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

Recent Comments