বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদুরবস্থায় রানার অটোমোবাইলস: নো ডিভিডেন্ডে হতাশ বিনিয়োগকারীরা
spot_img
spot_img

দুরবস্থায় রানার অটোমোবাইলস: নো ডিভিডেন্ডে হতাশ বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ২০১৯ সালে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের পর ৪ বছর যেতে না যেতেই দুরবস্থায় পড়েছে রানার অটোমোবাইলস পিএলসি। আজ ১৮ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে যা বিনিয়োগকারীদের রীতিমতো হতাশ করেছে।

এদিকে তালিকাভুক্তির পর প্রতিবছর ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ধারাবাহিকতা থাকলেও সদ্য সমাপ্ত অর্থবছরে নো ডিভিডেন্ড ঘোষণা করে কোম্পানিটি নানা বিতর্কের জন্ম দিয়েছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ৭ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি ২ টাকা ৪০ পয়সা আয় ছিল।

কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩৮ টাকা ৩২ পয়সা।গত বছরের একই সময়ে ছিলো ৯ টাকা ৭২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬২ টাকা ৬২ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর, ২০২৩।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments