মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাদুর্নীতির অভিযোগে ভারতে ৪ ক্রিকেটার বরখাস্ত
spot_img
spot_img

দুর্নীতির অভিযোগে ভারতে ৪ ক্রিকেটার বরখাস্ত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ক্রিকেটে দুর্নীতির অভিযোগে ভারতের চার ঘরোয়া ক্রিকেটারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। বরখাস্ত হওয়া খেলোয়াড়রা হলেন—অমিত সিনহা, ইশান আহমেদ, আমন ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরি।

শুক্রবার এই চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এসিএ সূত্রের খবর, ২০২৫ সালের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে লখনউয়ে অনুষ্ঠিত ম্যাচ চলাকালীন বর্তমান আসাম দলের কয়েকজন খেলোয়াড়কে প্রভাবিত ও দুর্নীতিতে জড়ানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

অভিযোগ সামনে আসার পর বিসিসিআইয়ের অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (এসিএসইউ) বিষয়টি তদন্ত করে। পাশাপাশি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনও ফৌজদারি কার্যক্রম শুরু করেছে।

এক বিবৃতিতে এসিএ জানিয়েছে, ‘প্রাথমিকভাবে চার ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের প্রমাণ মিলেছে, যা ক্রিকেটের সততা ও স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে। পরিস্থিতির আরো অবনতি ঠেকাতেই এই বরখাস্তের সিদ্ধান্ত।

বরখাস্তকালীন সময়ে ওই চার ক্রিকেটার রাজ্য পর্যায়ের কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। এছাড়া কোচ, আম্পায়ার বা ম্যাচ অফিসিয়াল হিসেবেও কোনো ক্রিকেট কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না।

তদন্তের চূড়ান্ত ফল ও অ্যাসোসিয়েশনের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই বরখাস্তাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে এসিএ।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments