ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ২০ সেপ্টেম্বর সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন দিনের শুরুতেই শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব বিরাজ করছে। দেড় ঘন্টা যেতে না যেতেই দৈনিক লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা।

সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে, ডিএসই প্রধান সূচক ৪৬.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৩৮.২৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৭৪.৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৭০.০৫ পয়েন্টে।
ডিএসইতে ৩৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৪টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। এছাড়া লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬২৬ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments