ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইনস্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। গত বছর একই সময়ে ২ টাকা ২৮ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির ৬ মাসে (জানুয়ারি-জুন,২০২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৭০ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৪ টাকা ১৩ পয়সা।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য(এনএভিপিএস) ছিল ৫২.৯১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments