বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউসিবিএল
spot_img

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউসিবিএল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

আজ রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি  প্রকাশ করা হয়।

দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি’২০-জুন’২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইউসিবি’র শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ১ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সলো ইপিএস ছিল  ৯০ পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২০-জুন’২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইউসিবির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৬৩ পয়সা।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সলো ইপিএস ছিল  ৬০ পয়সা।

দুই প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১০  টাকা ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৬৯ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১০  টাকা ৪৩ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৯৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৪২ পয়সা, আর এককভাবে এনএভিপিএস ছিল ২৮ টাকা ৯২ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম   

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments