ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দর বৃদ্ধির ধারাবাহিকতায় রয়েছে দেশের পুঁজিবাজার। আজ মঙ্গলবার ১৭ আগস্ট সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। তবে দৈনিক লেনদেন কমেছে। পুঁজিবাজারে আজ ৫১.৩৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৭ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩৮.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৮৭.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৯.০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪২২.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫১.৩৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৯৮ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার ৪৭৬ শেয়ার ৩ লাখ ৫৩ হাজার ৩১৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৬৭২ কোটি ৫১ লাখ ৭হাজার টাকা।
গতকাল ১৬ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৪ শতাংশ বা ৪৯.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৭৪৮.৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৬৮.৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪২৭.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৪টির, কমে ১৪৬টির এবং অপরিবর্তিত রয় ২৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৫৪.৪০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১০১ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৯৬৩ শেয়ার ৩ লাখ ৮০ হাজার ৫৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ ৬৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৮১ কোটি ৪১ লাখ ৬২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৪ শতাংশ বা ১২৫.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৭৭৫.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৩টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৯ কোটি ৭০ লাখ ৩৫ হাজার ৯৪৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১৬ কোটি ২২ লাখ ৮ হাজার ৯১২ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ৫১ লাখ ৭২ হাজার ৯৬৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.



























Recent Comments