রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনি অনুমোদন
spot_img
spot_img

নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনি অনুমোদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে দুটি আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভায় ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়-নওগাঁ আইন, ২০২২’ এবং ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন।

আর মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সচিবালয়ে সভায় অংশ নেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই দুটি বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছেন।’

এই দুটি বিশ্ববিদ্যালয় হলে দেশে স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৫২। এছাড়া দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১০৮টি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments