রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানার সন্ধান
spot_img
spot_img

নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানার সন্ধান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুরান ঢাকার বংশালে বিআরবি ক্যাবল ও বিজলী ক্যাবলসের নকল কারখানার সন্ধান পেয়েছে সিআইডি। পরে কারখানাটিতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ সোহেল রানা, মোঃ আবুল কালাম, মোঃ রাজিব মোল্লা, মোঃ জসিম উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম সুমন, মোঃ নাজির হোসেন, মোঃ শাহিন শেখ, মোঃ লিখন, আরিফ, মোঃ হাবিবুল ইসলাম।

এ সময় তিনটি কারখানা থেকে প্রায় তিন কোটি টাকার নকল বৈদ্যুতিক তার ও এর তৈরী সরঞ্জমাদি উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে সিআইডির অতিরিক্ত ডিআইজি মোঃ ইমাম হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

অতিরিক্ত ডিআইজি জানান, পুরান ঢাকার বংশালে বিভিন্ন নামি-দামি ব্যান্ডের নকল তার তৈরির করা হয়। এসব নকল তার পুরানো পাইকারী পন্যের বাজার নবাবপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

এমন তথ্যের ভিত্তিতে সিআইডি মঙ্গলবার মধ্যরাতে পুরানো ঢাকার বংশালের কাজী আব্দুল হামিদ লেনের ১৯/২ নম্বর চান্দনা মার্কেটের চতুর্থ ও ষষ্ঠ তলায় তিনটি নকল তারের কারখানায় অভিযান চালায়। অভিযানে কারখানাগুলোতে বিপুল পরিমাণ নকল বিআরবি ক্যাবল ও বিজলী ক্যাবল পাওয়া যায়।

এ সময় নকল তার সম্বলিত ববিন, বিআরবি নকল তার তৈরির ডাইস এবং নকল তার তৈরির মেশিন জব্দ করা হয়। ইমাম হোসেন জানান, গ্রেফতারকৃতদের এ ধরনের বৈদ্যুতিক তার তৈরির ক্ষেত্রে কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। অভিযানে তিনটি কারখানা থেকে প্রায় তিন কোটি টাকার নকল তার জব্দ করা হয়। তারা জানায়, এখানে এক বান্ডেল আসল বিআরবি ক্যাবল তৈরি করা হলে নকল বিআরবি ক্যাবল তৈরি করা হতো তিন বান্ডেল।

সিআইডি’র অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন, দেশে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। ঢাকা মেট্রো দক্ষিণের সিআইডি এসব অগ্নিকাণ্ডের ঘটনার ছায়া তদন্ত করে।

তদন্তে দেখা যায়, নকল ক্যাবল এবং বৈদ্যুতিক নিরাপত্তা পণ্য অধিকাংশ ক্ষেত্রে অগ্নিকাণ্ডের অন্যতম কারণ। এ ধরনের নকল তার ব্যবহারের ফলে শিল্প কলকারখানাসহ আবাসিক ভবনে বড় বড় দুর্ঘটনা ঘটছে। আসামিদের জিজ্ঞাসাবাদের পর এই ঘটনায় বংশাল থানায় একটি মামলা করে সিআইডি।

পরে গ্রেফতারকৃতদের নাম উল্লেখ্য করে ১৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান।

সংবাদ সম্মেলনে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, বিশেষ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিসানুল হক অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান উপস্থিত ছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments