ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি তাদের ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে ঘোষিত নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে ।

কোম্পানিগুলো হলো: সিলকো ফার্মাসিটিক্যালস, ডেসকো, এস.আলম কোল্ড রোল্ড স্টিল এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
তথ্যমতে, কোম্পানিগুলোর ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ক্যাশ শেয়ার হোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। যেসব বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিইএফটিএন নেটওয়ার্কসের মাধ্যমে পাঠানো সম্ভব না তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজস্ব ঠিকানায় পাঠানো হয়েছে। সূত্র:ডিএসই
ডেইলি শেয়ারবাজার.কম





























Recent Comments