বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিনতুন অর্থবছরের যাত্রা শুরু
spot_img
spot_img

নতুন অর্থবছরের যাত্রা শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বড় দুটি প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়ে আজ বুধবার থেকে নতুন অর্থবছর (২০২৬-২৭) শুরু হচ্ছে। একদিকে ৩ লাখ কোটি টাকার এডিপি বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতিতে গতি ফেরানোর লক্ষ্য নিয়েছে সরকার। অন্যদিকে আস্থার সংকটে থাকা শেয়ারবাজারকে চাঙ্গা করতে কার্যকর হয়েছে একগুচ্ছ কর-প্রণোদনা। তবে দুই ক্ষেত্রেই সামনে রয়েছে বাস্তবায়নের কঠিন পরীক্ষা। বাস্তবায়ন সক্ষমতা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপের ওপরই নির্ভর করবে— দুই খাতের সাফল্য।

আজ বুধবার থেকে শুরু হচ্ছে ২০২৬-২৭ অর্থবছর। বাস্তবায়নে শুরু হচ্ছে ৩ লাখ কোটি টাকার নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। কিন্তু সামনে থাকছে ১৬২টি বাধা। এগুলোর মধ্যে জাতীয়ভাবে ৩৮টি, সরকারি অর্থ খরচে ৭০ এবং বৈদেশিক ঋণ বা অনুদানের ক্ষেত্রে আরও ৫৪টি বাধা রয়েছে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এসব চিহ্নিত করে সংশোধিত এডিপি অনুমোদনের সময় এনইসি বৈঠকে উপস্থাপন করেছিল। বছর বছর প্রায় একই বাধা থাকলেও নানা উদ্যোগ নেওয়ার পরও কার্যকর সমাধান মেলেনি। বিস্তারিত পড়ুন

দীর্ঘদিনের মন্দা ও আস্থার সংকটে থাকা দেশের শেয়ারবাজারকে গতিশীল করতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে একগুচ্ছ কর-প্রণোদনা দিয়েছে সরকার। অর্থ বিল পাসের মাধ্যমে আজ বুধবার থেকেই এসব সুবিধা কার্যকর হচ্ছে। সরকারের এই উদ্যোগটি শেয়ারবাজারবান্ধব হলেও বিশ্লেষকরা মনে করছেন, শুধু কর-সুবিধা দিয়ে দীর্ঘস্থায়ী আস্থা ফেরানো সম্ভব নয়। এর সুফল নির্ভর করছে বাস্তবায়ন সক্ষমতা, নীতিসহায়তা ও সামগ্রিক পরিবেশের ওপর। এক্ষেত্রে প্রয়োজন সব নিয়ন্ত্রক সংস্থার সমন্বিত কাঠামোগত সংস্কার ও পদক্ষেপ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments