সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণনতুন আশায় বুক বাধছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

নতুন আশায় বুক বাধছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১১ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেশিরভাগ শেয়ার দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৩২.৯৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১১ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৬.৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০১.৬৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫.৯১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৭.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩২.৯৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার ৩৪৯টি শেয়ার ১ লাখ ৯৪ হাজার ৭৭১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৫২ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১০ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ১৭.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৮৫.২৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৭১.৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১০৯.০০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪১ টির, কমেছে ২৭ টির এবং অপরিবর্তিত রয় ১৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪০.৮৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৯২ লাখ ২৪ হাজার ৯৬৮টি শেয়ার ১ লাখ ৪০ হাজার ২২৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫০৮ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৪৪ কোটি ৩৬ লাখ ৬১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২০ শতাংশ বা ৩৮.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৬৫.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫ টির, কমেছে ৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৬৮২ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৬ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ৯২ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৫৯০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments