মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়নতুন করে আরও ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে
spot_img
spot_img

নতুন করে আরও ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ বৃহস্পতিবার, ১৬ জুন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি মাসে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট ৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের প্রায় সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৭১ জন। তবে গত ২৪ ঘণ্টাসহ এ বছর ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।২০২০ সালে করোনাকালীন ডেঙ্গুর বিস্তার তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে দেশে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, দেশে মোট ৯০ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার ৪৭টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৭ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ জন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments