সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননতুন গানে শিরোনামহীন
spot_img
spot_img

নতুন গানে শিরোনামহীন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাঝে মাঝেই শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। পাশাপাশি নিয়মিতই কনসার্টে অংশ নিতে দেখা যায় তাদের। সেই ধারাবাহিকতায় চলতি মাসেই ব্যান্ডটি তাদের ভক্ত-অনুরাগীদের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে প্রকাশিতব্য নতুন অ্যালবাম ‘বাতিঘর’-এর প্রথম গান।

এরইমধ্যে অ্যালবামের নাম গান বাতিঘরের টিজারও প্রকাশিত হয়েছে। যা দেখে অনুমান করা গেছে, শুধু সাদাসিঁধে অডিও হিসেবে নয়, পুরো গান ভিডিও আকারে প্রকাশ করা হবে।

শিরোনামহীনের বেইজ গিটারিস্ট ও দলনেতা জিয়াউর রহমান বলেন, ‘বাতিঘর অ্যালবামের গানগুলো আমাদের শ্রোতা-দর্শকদের কাছে পৌঁছে দিতে বহুদিন ধরে পুরো দল একাট্টা হয়ে কাজ করছি। গানের শুটিং হয়েছে দেশের বাইরে, সর্বশেষ থাইল্যান্ডে আমরা শুটিং করেছি।

উল্লেখ্য, অ্যালবামটিতে থাকবে মোট ১০টি গান। এরইমধ্যে অধিকাংশ গানের ভিডিও ধারণ করা হয়েছে। তবে দু-একটি গানের শুটিং বাকি। যেগুলো হয়তো আগামী মাসে ভারতের হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় শুট করা হবে। গান-ভিডিওগুলোর পোস্ট প্রোডাকশনের কাজও বেশ যত্ন নিয়ে করা হচ্ছে বলে জানান জিয়া। ‘বাতিঘর’ অ্যালবামের প্রথম গানটি কবে দর্শকের সামনে আসছে? এমন প্রশ্নে জিয়া বলেন, ‘আমরা সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। সব ঠিক থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি প্রথম গানটি দর্শক-শ্রোতাদের উপহার দেওয়া হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments