বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননতুন সম্পর্কে আমির খান, বললেন ‘আমি মন থেকেই বিবাহিত’
spot_img
spot_img

নতুন সম্পর্কে আমির খান, বললেন ‘আমি মন থেকেই বিবাহিত’

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর বলিউড অভিনেতা আমির খানের একাকীত্ব নিয়ে আলোচনা কম হয়নি। মাঝখানে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে তার নাম জড়ালেও তা গুঞ্জনের বাইরে আর এগোয়নি। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের নতুন সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকার করলেন তিনি।

প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে আমির খানের রসায়ন এখন বলিউড অঙ্গনের আলোচনার কেন্দ্রে। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন ৬১ বছরে পা রাখা এই অভিনেতা। সেখানেই গৌরীর সঙ্গে সম্পর্কের গভীরতা স্পষ্ট করে তুলে ধরেন তিনি।

আমির বলেন, গৌরী ও তিনি দুজনেই এই সম্পর্ককে খুব গুরুত্বের সঙ্গে দেখছেন এবং পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আবেগঘন কণ্ঠে তিনি জানান, ‘আমি মন থেকে ইতোমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত।’ যদিও আনুষ্ঠানিক বিয়ে বা সামাজিক নিয়মকানুন নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি তিনি। তার ভাষ্য, সম্পর্কটা আরও কিছুটা এগোলে এসব বিষয়ে সবাইকে জানানো হবে।জানা গেছে, বেঙ্গালুরুর বাসিন্দা ৪৬ বছর বয়সী গৌরী স্প্র্যাট পেশাগত জীবনে স্বাবলম্বী। তিনি এক পুত্রসন্তানের জননী। বর্তমানে তিনি মুম্বাইয়ে আমির খানের সঙ্গে একই ছাদের নিচে বসবাস করছেন। দুজনের বয়সের ব্যবধান ১৪ বছর হলেও তা তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি বলেই ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি।

দীর্ঘ সময় পর আমির খানের ব্যক্তিগত জীবনে এই নতুন অধ্যায় ঘিরে ভক্তদের কৌতূহল তুঙ্গে। আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা আসবে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments