বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননতুন সিনেমায় রশ্মিকা
spot_img
spot_img

নতুন সিনেমায় রশ্মিকা

ডেইলি শেয়ারবজার ডেস্ক: কিছুদিন আগেই ‘পুষ্পা :দ্য রাইজ’ সিনেমা দিয়ে বক্স অফিস ঝড় তোলেন রশ্মিকা মান্দানা ও আল্লু অর্জুন। সিনেমাপ্রেমীদের কাছে দারুণ প্রশংসিত হয় এই তারকা জুটির অভিনয়। সেই সাফল্যে নতুন বলিউড সিনেমায় যুক্ত হচ্ছেন রশ্মিকা।

সন্দীপ রেড্ডি পরিচালিত ‘অ্যানিমেল’ শিরোনামের এই সিনেমাটিতে তিনি বলিউড স্টার রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করবেন। সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যদিও শুরুতে রণবীরের বিপরীতে পরিনীতি চোপড়ার অভিনয়ের কথা ছিল। তবে পরিনীতি নির্মাতা ইমতিয়াজ আলীর একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকায় সরে দাঁড়িয়েছেন। আর এতেই ভাগ্য খুলে গেছে রশ্মিকার। এ প্রসঙ্গে রশ্মিকা বলেন, একটি সিনেমা প্রশংসিত এবং ব্যবসাসফল হলে কাজের পরিমাণ বাড়বে এটাই স্বাভাবিক। পাশাপাশি কাজের দায়বদ্ধতাও বেড়ে যায়। সেই জায়গা থেকে এমন একটি সুযোগের অপেক্ষায় ছিলাম। নিজেকে ভিন্নরূপে উপস্থাপন করব। আমার বিশ্বাস সবার ভালোবাসা সামনে এগিয়ে নিয়ে যাবে। আর এই সিনেমাতে কার অভিনয় করার কথা ছিল সেটা আমার কাছে মুখ্য না। আমি মনে করি, নিজের যোগ্যতা দিয়ে কাজটি পেয়েছি। নির্মাতা আমাকে চরিত্রটির জন্য উপযুক্ত মনে করেছেন। তাই নিজের কাজটি সঠিকভাবে করতে চাই।

উল্লেখ্য, এটি হতে যাচ্ছে তার তৃতীয় বলিউড সিনেমা। এর আগে ‘মিশন মজনু’ ও ‘গুডবাই’ নামের দুটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও এখনও কোনো সিনেমা রিলিজ হয়নি তার। সিনেমাটিতে রশ্মিকা-রণবীর ছাড়া আরও অভিনয় করবেন অনিল কাপুর, ববি দেওলসহ অনেকে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments