বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননবম পেরোতেই তিনবার ফেল করেন অক্ষয়
spot_img
spot_img

নবম পেরোতেই তিনবার ফেল করেন অক্ষয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড অভিনেতা অক্ষয় কুমার তার স্কুল জীবনের এক অজানা তথ্য ফাঁস করেছেন। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে অভিনেতা জানান, কেজি থেকে নবম শ্রেণি পর্যন্ত তিনি মোট তিনবার ফেল করেছিলেন। পর্দার এই ‘খিলাড়ি’র মুখ থেকে তার ছাত্রজীবনের এমন ঘটনার কথা শুনে অবাক হয়েছেন ভক্তরা।

বর্তমানে অক্ষয় কুমার ‘হুইল অফ ফরচুন’ নামক একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন। শো চলাকালীন অক্ষয় তার বাল্যবন্ধু জিনেশের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন। সেখানে তিনি অকপটে স্বীকার করেন, স্কুলের ‘ব্যাকবেঞ্চার’ ছিলেন এবং পরীক্ষায় পাস করতে তাকে বেশ বেগ পেতে হতো তাকে।

অক্ষয় জানান, জিনেশের সঙ্গে তার বন্ধুত্ব কিন্ডারগার্টেন থেকে। সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি মজা করে বলেন, কেজি থেকে নবম শ্রেণি পর্যন্ত আমরা মোট তিনবার ফেল করেছি।

বন্ধুদের আড্ডার ছলে অক্ষয় আরও জানান, পড়াশোনায় মন না থাকলেও তারা দুষ্টুমিতে বেশ পটু ছিলেন। তার বন্ধু জিনেশ মেয়েদের দেখার জন্য পুরো শহর সাইকেল নিয়ে ঘুরে বেড়াতেন বলে রসিকতা করেন অক্ষয়।

অক্ষয় কুমার বর্তমানে তার নতুন সিনেমা ‘ভূত বাংলা’র প্রচারণা নিয়ে ব্যস্ত। সিনেমাটি আগামী ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments