বৃহস্পতিবার, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলানরসুন্দর বাবার কন্যা স্বর্ণা মাঠ মাতাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়
spot_img
spot_img

নরসুন্দর বাবার কন্যা স্বর্ণা মাঠ মাতাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথম বার আয়োজিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। বিশ্বকাপে বাংলাদেশ দলকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে একজন জামালপুরের স্বর্ণা আক্তার।

দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন জামালপুর পৌর শহরের কাচারীপাড়া মুসলিমাবাদ এলাকার মেয়ে স্বর্ণা। বাবার নাম বাদল মিয়া, মাতা শাহিদা বেগম। পিতামতার চার সন্তানের মধ্যে স্বর্ণা আক্তার সবার ছোট। বাদল মিয়া সেলুনে কাজ করেন। পেশায় নরসুন্দর। মা গৃহিনী। বড় ভাই বিবাহিত ক্ষুদ্র ব্যবসায়ী। ছোট ভাই বেকার। বড় বোন সোহানা আক্তারের বিয়ে হয়েছে নেত্রকোনার মদনপুরে। অতিদরিদ্র ভূমিহীন পরিবারের সন্তান স্বর্ণা।

মা শাহিদা বেগম জানান, তারা সপরিবারে কাচারীপাড়া মুসলিমাবাদ এলাকার বাসিন্দা রিয়াজুল ইসলাম মিলনের বাসায় ভাড়া থাকেন। ছয় সদস্যের পরিবারে বাবা সারা দিনে যতটুকু আয় রোজগার করেন, তা দিয়ে চলে সংসার। শৈশব থেকে তাদের দিন কাটে অনাহারে, অর্ধাহারে। স্বর্ণা সিংহজানী কাচারীপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির পাঠ চুকিয়ে সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে বর্তমানে ঐ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ালেখা করছেন। তিনি আরো বলেন, ‘স্বর্ণা বাল্যকাল থেকেই লেখাপড়ার ফাঁকে ক্রিকেট খেলত।’

স্বর্ণার সম্পর্কে মামা জুয়েল মিয়া (অপেশাদার ক্রিকেটার)। তিনি প্রতিদিন স্বর্ণাকে ক্রিকেট খেলা শেখাতেন। তিনিই তার খেলার ওস্তাদ। কিন্তু দরিদ্র ঘরের সন্তান হিসেবে স্বর্ণার ক্রিকেট খেলা পছন্দ করত না অধিকাংশ মানুষ। এর জন্য প্রতিনিয়ত নানা কথা শুনতে হয়েছে তাকে। দমাতে পারেনি কেউ।

অনূর্ধ্ব-১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে স্বর্ণা প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮ বলে ২৩ রান করেন, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ঝোড়ো ইনিংস খেলেন স্বর্ণা। ২৮ বলে ৫০ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪ বলে ২২ রান করেন এই অলরাউন্ডার। গতকাল রাতে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ বলে ২০ রান করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments