শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকনাইজেরিয়ায় খামারে ঢুকে ১১ কৃষককে গলা কেটে হত্যা
spot_img
spot_img

নাইজেরিয়ায় খামারে ঢুকে ১১ কৃষককে গলা কেটে হত্যা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি কৃষি খামারে হামলা চালিয়ে ১১ কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার জন্য সশস্ত্র গোষ্ঠী বোকো হারামকে দায়ী করছে স্থানীয় মিলিশিয়া বাহিনী। স্থানীয় মিলিশিয়া বাহিনীর বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নাইজেরিয়ার বরনো প্রদেশের রাজধানী মাইদুগুরি থেকে ১৫ কিলোমিটার দূরের কুয়াইয়ানগিয়া এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা হামলাকারীরা কৃষি খামারে ঢুকে ১১ জন কৃষককে বেঁধে গলা কেটে হত্যার পর চলে যায়।

স্থানীয় মিলিশিয়া বাহিনীর নেতা বাবাকুরা কুলো এএফপিকে বলেন, জঙ্গিরা ১১ কৃষককে তাদের জমিতে সারিবদ্ধভাবে দাঁড় করায়। পরে পিছমোড়া করে তাদের হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাদের হত্যা করা হয়।

আরেক মিলিশিয়া নেতা উমার আরি জানান, সেনা ও মিলিশিয়া বাহিনীর সদস্যরা যাতে বুঝতে না পারে সে জন্য হয়তো হামলাকারীরা বন্দুক ব্যবহার করেনি। এ ঘটনার জন্য বোকো হারামকে দায়ী করে তিনি বলেন, বোকো হারামের সন্ত্রাসীরা ১১ কৃষককে গলা কেটে হত্যার পর মরদেহগুলো খামারেই ফেলে যায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments