শনিবার, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘নাটকটি দেখে চোখের পানি ধরে রাখা সম্ভব না
spot_img
spot_img

‘নাটকটি দেখে চোখের পানি ধরে রাখা সম্ভব না

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাঁচ দিন আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে এক ঘণ্টার নাটক মাটির মানুষ। এই নাটক গ্রামে বড় হওয়া এক নারীর জীবন আশ্রয়ী গল্প। যে লেখালেখি করতে ভালোবাসে। অথচ বাবাকে হারিয়ে মা আর খালার পছন্দ করা চাকরিজীবী ছেলেকে বিয়ে করে। এক রকম বন্দিজীবন পায় পাখি। যেখানের তার নিজের কিছু বলার নাই। সে কেবলই আজ্ঞাবহ।

স্বামী শুরুতে তাকে রহস্যময়ী হিসেবে দেখে। তার সংলাপ ‘‘কারে পাইলাম তারতো রহস্যের অন্ত নাই’’। অন্তঃসত্ত্বা হয়। ভোগে বিশ্বাসী স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে পড়ে। সংসার ছেড়ে মায়ের কাছে চলে যায় পাখি। এক মেয়ের জন্ম দেয়। মেয়ে পরীকে নিয়েই তার দিন কাটে। দ্বিতীয় বিয়ের সময় মেয়ের পরিচয় গোপন করে পাখির মা আর খালা। ফলে মেয়েকে দেখার সুযোগ থেকে বঞ্চিত হয় পাখি।

দ্বিতীয় স্বামীও পোড় খাওয়া মানুষ। আগের স্ত্রী তাকে ধোকা দিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। ফলে পাখিকে সে যেমন বিশ্বাস করে তেমন অবিশ্বাসও করে। একদিন জানতে পারে পাখির মেয়ে আছে। দ্বিতীয় স্বামী মেয়েটিকে নিজের মেয়ে হিসেবে মেনে নয়। এর হৃদয়বিদারক দৃশ্যের ভেতর দিয়ে এগোনো এই নাটকের শেষে দেখা যায় এক সুন্দর মানসিকতার পুরুষকে। মা আর মেয়েও একসঙ্গে থাকার সুযোগ পায়। এই সুযোগটুকু পাঠকের মনে স্বস্তির জোয়ার হয়ে আসে।

পাঁচ দিনে নাটকের ভিউ হয়েছে পঁয়ষট্টি লাখ।  কমেন্টের ঘরে একজন লিখেছেন, ‘‘ মায়ের কাছে তার সন্তান পৃথিবীর সবচেয়ে দামী এই নাটক দেখে বুঝতে পারলাম।

আরেকজন লিখেছেন, ‘‘নাটকটা এতোই সুন্দর যে চোখের পানি আর ধরে রাখা গেলো না। সাথী আপু, তামিম ভাইয়ার নাটক আরও চাই।

কেউ কেউ লিখেছেন,  নাটকটি দেখে চোখের পানি ধরে রাখা সম্ভব না।

এইচডি নামের ইউটিউব চ্যানেলে ২৫ জুন প্রিয়ন্তী নাটকটি মুক্তি পায়। এর পর থেকেই আলোচনায় রয়েছে ‘মাটির মেয়ে’ নাটকটি। এই নাটকে অভিনয় করেছেন তামিম খন্দকার, শায়লা সাথী, ইন্তেখাব দিনার, সাবেরী আলম, আনোয়ার শাহী, সুচনা শিকদার প্রমুখ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments