ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়। কোম্পানিটির এই বন্ড ইস্যুর জন্য বিএসইসি সম্মতি দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ব্যাংক ঋণ পরিশোধের জন্য এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বন্ডটি ৮ থেকে ১০ শতাংশ ডিসকাউন্টে বিক্রি করা হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লক্ষ টাকা।
এ বন্ডের ট্রাস্টির দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও অ্যারেঞ্জার হিসেবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। এছাড়াও বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments