
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পেয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ অনুষ্ঠিত কমিশনের ৮২৬তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা যায়, নাভানা ফার্মা আইপিও’র মাধ্যমে ৭৫ কোটি টাকা পুঁজি উত্তোলন করে কোম্পানিটি নতুন সাধারণ উৎপাদন ভবন নির্মাণ, নতুন ইউটিলিটি এবং ইঞ্জিনিয়ারিং ভবন নিমার্ণ, সেফালোস্পোরিন ইউনিটের সংস্কার, আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ১লা জুলাই, ২০২১ হতে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত সময়কালের (নয় মাস) আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন সহ শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (NAV per share with Revaluation Surplus) ৪৩.৫৩ টাকা, পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদমূল্য (NAV per share without Revaluation Surplus) ১৯.০২ টাকা, শেয়ার প্রতি আর ২.৩৯ টাকা এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ২.৫১৬ টাকা।
Navana Pharmaceuticals Limited, cut off price থেকে 30% discount এ সাধারণ বিনিয়োগকারীর (General Public) টি শেয়ার ইস্যু করবে। উল্লেখ্য যে, কোম্পানিটি fair value এর উপর ২০% প্রিমিয়াম (সর্বোচ্চ বিল্ডিং সীমা) এ Employees & others এর নিকট ১৫% শেয়ার ইস্যু করবে এবং উক্ত শেয়ার ২ বছরের lock-in period এ থাকবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্টস লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। উল্লেখ্য যে, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.





























Recent Comments