ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের নাম পরিবর্তনের কোনো সুযোগ নেই। কারণ পিপলস লিজিংয়ের প্রক্রিয়াটি এখনও বিচারাধীন রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বাংলাদেশ ব্যাংক কোম্পানিটির নাম পরিবর্তনের অনুমতি দেয়নি। এর আগে কোম্পানিটি জানায়, কোম্পানিটি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিবর্তে “সোনার বাংলা লিজ ফিন্যান্স পিএলসি” নাম রাখবে। একারণে কোম্পানিটি সংঘস্বারকের কিছু অনুচ্ছেদ পরিবর্তন করবে।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য গতকাল ২৬ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠান করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments