বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিনারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন
spot_img

নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কর্মক্ষেত্রে ও সামাজিক জীবনে নারীর অধিকার সুরক্ষা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার অঙ্গীকারকে সামনে রেখে দেশের তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস। আজ রবিবার, (০৮ মার্চ) গাজীপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানা প্রাঙ্গণে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“আগামীর সমতার জন্য আজকের উদ্যোগ: নারী ও কন্যাশিশুদের অধিকার সুরক্ষা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয় এবারের অনুষ্ঠানটি। এ উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশের গুরুত্ব তুলে ধরেছে এনার্জিপ্যাক। অনুষ্ঠানে দেশের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীদের অংশগ্রহণ ও সাফল্য অর্জনের এ ধরনের কর্মপরিবেশ অপরিহার্য বলে তুলে ধরে প্রতিষ্ঠানটি।

এনার্জিপ্যাক ফ্যাশনসের কর্মীবাহিনীর একটি বড় অংশ নারী। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। তারা নারী ক্ষমতায়ন এবং তৈরি পোশাক খাতে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কর্মক্ষেত্র ও সামাজিক জীবনে নারীর নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করতে কার্যকর কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানের শেষে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বৈষম্যহীন ও সমতাভিত্তিক কর্মপরিবেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড আগামী দিনগুলোতেও এ উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানানো হয়।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments