ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ১৪ জুন সপ্তাহের তৃতীয় কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে আজ ২৩.৩০ শতাংশ শেয়ারের দর কমেছে।

জানা যায়, আজ ১৪ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৮ শতাংশ বা ৩০.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬১.৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০৭.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৭.৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩০০.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯ টির, কমেছে ২৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৩০ শতাংশ শেয়ারের দর কমেছে। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৯৩৫ টি শেয়ার ১ লাখ ৭১ হাজার ৬৪২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৭৪ কোটি ৯১ লাখ ৯৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৩ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬১ শতাংশ বা ৩৯.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৯১.৯৯পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০৮.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯৪.৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩১৬.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪ টির, কমেছে ২৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.১৬ শতাংশ শেয়ারের দর কমেছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৯৮ লাখ ৮৯হাজার ২৪০ টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ৭৫৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৯৮ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৭২ লাখ ২৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪২ শতাংশ বা ৭৮.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭১০.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৪টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ৭৫৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৩কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৪৯১ টাকা।অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ১২ কোটি ১১ লাখ ৯৫ হাজার ২৬৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





























Recent Comments