শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননিউইয়র্কে জন্মদিন উদযাপন করেন বাপ্পী
spot_img
spot_img

নিউইয়র্কে জন্মদিন উদযাপন করেন বাপ্পী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরীর জন্মদিন আজ ৬ ডিসেম্বর। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন এ নায়ক। ফলে এবারের জন্মদিনটি সেখানেই কাটছে তার। এদিন নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারের সামনে গিয়ে জন্মদিনের কেক কাটেন এ অভিনেতা। যা তিনি সরাসরি প্রচার করেন নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে।

এ সময় বাপ্পীর সঙ্গে জনপ্রিয় পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস এবং তার কয়েকজন শুভাকাঙক্ষীকে দেখা যায়।

বাপ্পীর জন্মদিনের কেক কাটতে গিয়ে লাইভে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘‘এটাকে বলা হয় নিউইয়র্কের প্রাণকেন্দ্র। যার নাম টাইমস স্কয়ার। যার ফেসবুকে লাইভে আছি সে আমার ছোট ভাই প্রাণ প্রিয়, মজার বিষয় হলো প্রথম কোনো বাংলাদেশের অভিনেতা জন্মদিন পালন করা হচ্ছে টাইমস স্কয়ারে। আমি তাকে ডেকে নিচ্ছি ছোট ভাই অভিনেতা বাপ্পি চৌধুরীকে।’’
বাপ্পী চৌধুরী বলেন, ‘মাই ফ্যান অ্যান্ড ফলোরার সবাই অনেক ভালো আছেন। এই জন্মদিনটা আমার কষ্টের। কেন না আমি আমার পরিবারে সঙ্গে পালন করতে পারছি না। এই প্রথম এই রকম হলো। প্রতিবার পরিবার আর কাছের মানুষদের সঙ্গে পালন করি। এইখানে আছে কাছের মানুষ দেবাশীষ দাদা। আরও একজন আছেন, সে ক্যামেরার বাইরে। তাকে আরেকবার আসলে পরিচয় করিয়ে দিবো আপনাদের সঙ্গ।’

এই নায়ক আরও বলেন, ‘আমি আপনাদেরকে খুব মিস করছি। আমি দেশ প্রেমিক মানুষ। তাড়াতাড়ি চলে আসতে চাই। কিন্তু আমার টিকিট কাটা হয়েছে কয়েকদিন পরের। তাই আসতে পারছি না। আজকের লাইভটা অন্যরকম। মানুষের জীবনে দুঃখ, সুখ থাকে। আমার কাছে আজকে কষ্টের দিন। কেন না আমি দেশের বাহিরে আছি। এই রকম বিশেষ দিনে।’

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর নিউইয়র্কে হয়ে যাওয়া ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করেন বাপ্পী চৌধুরী।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments