বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননিজেই নিজের রেকর্ড ভাঙলেন দেব,
spot_img
spot_img

নিজেই নিজের রেকর্ড ভাঙলেন দেব,

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেতা দেবের ‘খাদান’ যেন এখন অপ্রতিরোধ্য। দুর্দমনীয় গতিতে এগিয়ে চলেছে বক্স অফিস কালেকশন। আর এবার সেই ছবির আয়ের হাত ধরে দেব নিজেই নিজের রেকর্ড ভাঙলেন। প্রজাপতির বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গেল খাদান।
এদিন ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে— ‘খাদান’ ছবির হাত ধরে দেব নিজেই নিজের রেকর্ড ভেঙে দিয়েছেন। প্রজাপতি ছবিটির লাইফটাইম কালেকশনকে ছাপিয়ে গেছে খাদান, তাও মাত্র ১৭ দিনেই। আয় করেছে প্রায় ১৩ কোটি টাকা।

বর্তমানে খাদান ব্যবসার নিরিখে চতুর্থ সর্বোচ্চ আয় করা একটি বাংলা ছবি। এর আগে প্রথমে আছে ‘অ্যামাজন অভিযান’। সেই ছবি মোট আয় ছিল ৪৮ কোটি ৬৩ লাখ, চাঁদের পাহাড়, যার আয় ২২ কোটি ৫০ লাখ এবং তৃতীয় স্থানে থাকা বহুরূপী, যার আয় ২০ কোটি ২৫ লাখ টাকা। কিন্তু সর্বোচ্চ ব্যবসা করা ছবির প্রথম তিনটার মধ্যে দুটোই দেবের ছবি।খাদান তৃতীয় সপ্তাহে গোড়াতেই ১৩ কোটি টপকে যাবে বলে মনে করা হচ্ছে। প্রথম সপ্তাহে দেবের এই ছবি বক্স অফিসে ৬ কোটি ৯৫ লাখ টাকায়।

এছাড়া , মুখ্য ভূমিকায় আছেন দেব ও যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে। এ ছবির শেষে জানানো হয়েছে খাদান ২ আসবে।

বহুদিন ধরে ঘোষিত হওয়ার পর রঘু ডাকাত নিয়ে নানা জটিলতার কারণে হয়ে ওঠেনি ছবিটি। অবশেষে সব জটিলতা কাটিয়ে চলতি বছরের পূজার সময় মুক্তি পেতে চলেছে ছবিটি। সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক।এছাড়া দেব জানিয়েছে  ২০২৫ সালে আসছেই তাদের নতুন ছবি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments